মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

জয়পুরহাটে সেরাদের সেরা গার্লস ক্যাডেট কলেজ

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪

জয়পুরহাটে সেরাদের সেরা গার্লস ক্যাডেট কলেজ।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলার শীর্ষস্থান অর্জন করেছে।এ কলেজ থেকে-৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়াও জয়পুরহাট রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয়ের মোট-২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে-১৮২ জন এবং জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে-২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে- ১৭৯ জন,পাসের হার শতভাগ বলে উল্লেখ করে এতথ্য নিশ্চিত করেন দুই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ,এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ।ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো: মিজানুর রহমানের যোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট এই ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ ।

সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক এবং বিশেষভাবে তাদের অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে বলেও আশা প্রকাশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো: মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর