রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

নাটোরে অতিরিক্ত গরমে স্কুল ছাত্রী অসুস্থ

নাটোর প্রতিনিধি: / ২৫০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪



অতিরিক্ত গরমে নাটোর সদর উপজেলা দিঘাপতিয়া ইউনিয়নের নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অসুস্থ হয়ে পড়ে । ওই ছাত্রীর শাররীক অবস্থার অবনতি হলে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে নাটোার সদর হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার বেলা সাড়ে বারটার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ স্কুল ছাত্রী গোয়ালদীঘি গ্রামের ইয়াকুব আলীর মেয়ে।

নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শারমিন বেগম জানান, ইতি খাতুন নামে ৮ম শ্রেণির একজন শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ বোধ করেন। কিছুক্ষণের মধ্যে তার শ্বাস কষ্ট দেখা দিলে তারা দ্রুত নাটোর ফায়ার সার্ভিসের সহায়তা কামনা করেন। এরপর ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন। তিনি সহ স্কুলের শিক্ষক এবং ওই ছাত্রীর বাবা ও হাসপাতালে আসেন। হাসপাতালে তাকে অ্ক্িষজেন প্রদান করার পাশাপাশি চিকিৎসা প্রদান করায় তার শাররীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। প্রধান শিক্ষক জানান, নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি টিনশেডেরর । একারণে সেখানে গরম একটু বেশীই। এর আগেও দুএকজন ছাত্রী অসুস্থ হয়েছে। কিন্তু সেটা তেমন বিপদজনক ছিলনা।

আমরা অভিভাবকদের সংবাদ দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডঃ মমিন জানান, মূলত প্রচন্ড গরম ও শাররীক অসুস্থতার জন্য এটা হয়েছে। মেয়েটির তলপেটে ব্য্যথা জনিত কারণে বেশী অসুস্থ হয়ে পড়ে। এখন রোগী ভাল আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর