বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

তাড়াশে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ক্ষমতার অপব্যবহার, নিয়ম বর্হিভ‚ত ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সভাপতির আপন ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।
আর এ নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার (৩০ মে) সকালে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন শতাধিক এলাকাবাসী।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম। তিনি জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বাটুল বিভিন্ন সময় অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার অপকর্মের সহযোগিতা করতে তার আপন ছোট ভাই মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুলকে বিদ্যুৎসাহী সদস্য করেছেন। প্রতিষ্ঠানটিকে পারিবারিক সম্পদ হিসেবে ব্যবহারের অপকৌশলের নিমিত্তে¡ তরিগড়ি করে নাম সর্বস্ব পত্রিকায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় তার আরেক ছোট ভাই আরিফুল ইসলাম চঞ্চলকে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদানে আগামী শনিবার (১ জুন) নিয়োগ পরীক্ষার ধার্য্য করেছেন।

অবশ্য, সকল অভিযোগ অস্বীকার করে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বাটুল বলেন, যথাযথ নিয়মেই ওই নিয়োগ সম্পন্ন হবে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আফছার আলী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর