সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

নিখোঁজ প্রার্থী প্রীতি খন্দকার কাঁচপুর থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ২৪৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশের একটি টিম তাকে আনতে নারায়ণগঞ্জ রওয়ানা হয়েছে।

বেলা ১১টার দিকে ওসি জানান, প্রীতি খন্দকারকে থানায় নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারবো।

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনী এলাকায় সময় কম দিয়েছেন এজন্য প্রীতি দিনরাত উপজেলায় নির্বাচনী কাজে সময় দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন মহিলা সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় নির্বাচনী প্রচার করতে যান তারা। বাকি দুজনকে বাহিরে রেখে প্রীতি ভোটারদের সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে কথা বলছিলেন। ১০ থেকে ২০ মিনিট পার হলেও প্রীতি বের না হলে বাকি দুজন মহিলাও ভেতরে যান। ভেতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাননি তারা।

পরে অনেকক্ষণ খোঁজাখুজি করে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন।

তিনি আরও বলেন, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে বিষয়টি অবগত করি। পরে বুধবার সকাল ১১টায় বিজয়নগর থানায় জিডি করা হয়। প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে প্রীতিকে গুম করা হয়েছে আমার ধারণা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকারকে নারায়নগঞ্জ জেলার কাঁচপুর থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর