রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

সলঙ্গায় কালিকাপুর দাখিল মাদ্রায় অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপূর দক্ষিণ কালিকাপুর দাখিল মাদ্রাসায় অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। মাদ্রাসার সাবেক সভাপতি, মোঃ সরোয়ার হোসেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে সরোয়ার হোসেন বাবু জানায়, আমি এবারও সভাপতি পদের জন্য আবেদন করি। মাদ্রাসা সুপার নির্বাচনের তারিখ না জানিয়ে ২৮ মে ২০২৪ ইং সকাল নয়টার দিকে মোবাইল ফোনে আজই নির্বাচন হবে জানিয়ে দেয়। আমি মাদ্রাসায় তরিঘরি করে উপস্থিত হলে আবার জানায়, উপজেলা অফিসে নির্বাচন প্রকিয়া অনুষ্ঠিত হবে। প্রায় ৭-৮ কিলোমিটার উপজেলার দিকে যাওয়ার পর আবার আমাকে জানানো হয় আগামীকাল নির্বাচন আজ হবে না। পরের দিন উল্লাপাড়া উপজেলা অফিসে গেলে সেখানে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার সদস্যদের দোতলার একটি গোপন কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সাক্ষ্যর নিয়ে নির্বাচন হয়ে গেছে জানিয়ে দেন। আমি নির্বাচন প্রক্রিয়া দেখতে পাইনি এমন কি ফলাফলও আমাকে জানানো হয়নি।
আমি এই নির্বাচন স্থগিত চেয়ে আভিযোগ দিয়েছি। প্রকাশ্য প্রতিষ্ঠানে সচ্ছ ভাবে ভোটের মাধ্যমে পূনরায় নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার দাবি জানায়।

এ বিষয়ে, কালিকাপুর মাদ্রাসার সুপার মোঃ ওবায়দুল্লাহ্ বলেন, ভোট উপজেলায় হয়েছে গোপন কক্ষেই হয়। এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন প্রিজাইডিংয়ে দায়িত্বে ছিলেন তাকে জিগ্যেস করুন।


উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন বলেন, ভোট সুষ্ঠু হয়েছে আমি ভিডিও ধারন করে রেখছি। আভিযোগ একজন দিতেই পারে। বিষয়টি ইউএনও মহাদয় ও জানেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম শামসুল আলম জানান, আমার বিষয়ে কিছু জানানেই, একাডেমি সুপারভাইজার মোসলেম উদ্দিনের সাথে কথা বলুন।

অভিযোগের বিষয়ে জানতে, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর