বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

অভিযোগ দেওয়ার পরেও এখনও বন্ধ থাকে সিরাজগঞ্জের কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক!

রিপোর্টারের নাম / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
বারবার একাধিক অভিযোগ দেওয়ার পরেও এখনও বন্ধ থাকে কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় প্রত্যন্ত চরাঞ্চলে জনসাধারন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, বর্তমান সরকার গ্রামের নিম্নআয়ের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গ্রামীণ চিকিৎসাসেবা কমিউনিটি ক্লিনিক চালু করেছে। ইতোমধ্যে গ্রামীণ চিকিৎসা সেবাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। ক্লিনিকগুলো থেকে রোগীদের মধ্যে প্রায় ২৭ প্রকার ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। প্রত্যন্ত চরাঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ৩টি কমিউনিটি ক্লিনিক নির্মান করেছে সরকার। জনবলও নিয়োগ দিয়েছে। কিন্তু কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত সিএইসসিপি আরিফ উল বেনজামিন শাকিল থাকেন শহরে। শহরে থাকার কারনে সপ্তাহের প্রতি সোমবার ক্লিনিক খোলা রেখে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেবা দিয়ে চলে আসে স্বাস্থ্যকর্মী আরিফ উল বেনজামিন। এতে প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত এই ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।

কমিউনিটি ক্লিনিক সরকারি ছুটির দিন ব্যতিত সপ্তাহে ছয়দিন খোলা রাখার বিধান থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা করছেন না কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বেনজামিন আরিফ উল শাকিল।

১৬ এপ্রিল ২০২৪) তারিখে স্বশরীরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দেন কাওয়াকোলাবাসী। এছাড়াও এলাকাবাসী একাধিকবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মোবাইলে বারবার অভিযোগ করা স্বত্ত্বেও কোন প্রতিকার হচ্ছে না। বারবার অভিযোগ দেওয়ার পরেও দিনের পর দিন কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকেন|

আরোও জানা যায়, সিএইসসিপি আরিফ উল বেনজামিন শাকিল এর বাল্যবন্ধু সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জাহিদুল ইসলাম হওয়ার নামমাত্র তদন্ত করে ঘটনাটি ধামাচাপা দেন। স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে সিএইসসিপি আরিফ উল বেনজামিন শাকিল সপ্তাহে একদিন নামমাত্র অফিস করেন বলে কাওয়াকোলাবাসীর মধ্য গুঞ্জন রয়েছে।

(২জুন ও ৩ জুন ২০২৪) সরেজমিনে গিয়ে দেখা যায়, শারিতা মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিকটি বন্ধ রয়েছে। ক্লিনিক বন্ধ থাকায় আগত গর্ভবর্তী, শিশু ও সাধারন রোগীদের ফেরত যেতে দেখা গেছে।

কাওয়াকোলা গ্রামের খালেক বলেন, ক্লিনিকে রোগী দেখা খাতাপত্র সহ সকল কাগজপত্র শহরের বাসায় রেখে সপ্তাহে ৬দিন খাতায় ভুয়া রোগী লিখে রাখেন। ভুয়া রোগীর নামের পার্শ্বে বিভিন্ন ধরনের ওষুধ লিখে রাখেন। ভুয়া রোগির নামের পার্শ্বে ওষুধগুলো আত্মসাত করার অভিযোগ করেন এলাকাবাসী।

কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সিএইসসিপি বেনজামিন আরিফ উল শাকিল এর মোবাইল একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: রামপদ রায় বলেন, এবিষয়টি আমি খতিয়ে দেখব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর