সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

পক্ষপাতিত্বের অভিযোগে সলঙ্গা থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ৩০০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ভুক্তভোগি পরিবারকে সহযোগিতা না করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সলঙ্গা থানা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম রেজা। মঙ্গলবার দুপুরে সলঙ্গা মওলানা তর্কবাগীশ পাঠাগারের এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন,গত শুক্রবার দুপুরে সলঙ্গা থানার তেলকুপি গ্রামে মধ্যপাড়া ভরমোহনী গ্রামের শফিকুল ইসলাম গং জমি দখল করার জন্য ৪০/৪৫ জন্য যায়। পরে আমরা বাধা দিলে আমিসহ আমার  পরিবারের উপর হামলা চলায় এসময় আমি আমার ৬ মাসের শিশুসহ ৬ জন আহত হয়। আহত অবস্থায়  ৯৯৯ ফোন করিলে ফোনটি সলঙ্গা থানায় ফরোয়ার্ড করেন আমি কথা বল্লে সলঙ্গা থানা থেকে বলেন থানায় সকল ফোর্স ব্যবস্ত আছে কেউ যেতে পারবে না বলে ফোনের লাইন কেটে দেয়। এ সময় এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ করার ৫ দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্তা গ্রহন করেনি সলঙ্গা থানার পুলিশ এবং কোন প্রকার তদন্তও করেনি। থানা পুলিশ হয়তো শফিকু্ল গং দের পক্ষ নিয়েছে তাই আমাদের কোন সহযোগিতা করছেন না। তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এসময় সংবাদ সম্মেলনে, সেলিমের বাবা কোবাদ আলী,স্ত্রী সাবিনা খাতুন ও শ্বশুর আব্দুল ওয়াহেদ আলীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সলঙ্গা থানার ওসি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ  বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর