সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

আম-লিচুর দাম না দিয়ে নিজেদের পুলিশ দাবি, আটক ৩

রিপোর্টারের নাম / ২৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়ায় আম-লিচুর দাম পরিশোধ না করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জুন) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পদুয়া বাজার থেকে তাদেরকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার মোজাম্মেল হক চৌধুরী (৩৪), তার ভাই মহিউদ্দীন (২৫) ও একই এলাকার ইলিয়াস রাহুল।

পুলিশ জানায়, আটক তিনজন পদুয়া বাজারে ভাসমান দোকানি নুরু সওদাগরের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকার আম ও লিচু নিয়ে টাকা না দিয়ে চলে যেতে থাকেন। বিক্রেতা টাকা চাইলে তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। এ সময় তারা দ্রুত সিএনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যেতে চান, তবে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশের গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, ‘তিনজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনার যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর