সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বিএনপি। ★বদলগাছীতে দিগন্তজুড়ে সরিষা ক্ষেত, মৌমাছির গুঞ্জনে মধু বিপ্লবের সম্ভাবনা ! ভূরুঙ্গামারীতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দক্ষিণ রাউজানের পাঁচ ইউনিয়নের মহিলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় গোলাম আকবর খোন্দকার পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে-ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (জিবিএ)এর উদ্যোগে ঢাকায় উচ্চপর্যায়ের পলিসি ডায়ালগ অনুষ্ঠিত।

জেনে নেই পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জয়পুরহাটে ভিজিএফ সহায়তা পাচ্ছে কতটি পরিবার।

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

জেনে নেই পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জয়পুরহাটে ভিজিএফ সহায়তা পাচ্ছে কতটি পরিবার।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের ভিজিএফ সহায়তা কর্মসূচির আওতায় জেলায় এবার ৫৬ হাজার ৬শ ৬৮টি পরিবারের জন্য ৫৬৬ দশমিক ৬৮ মে:টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।আর এই চাল ঈদ-উল আযহার আগেই বিতরণ কার্যক্রম শেষ করতে হবে জানিয়ে নির্দেশনা দিয়েছেন জেলা ত্রাণ,পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ।
জেলা ত্রাণ,পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানিয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা প্রাদূর্ভাবের কারনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন সাধারণ পরিবার সহ অতিদরিদ্র,অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ভিজিএফ সহায়তা বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
জেলার ৫ পৌরসভা সহ ৫ উপজেলার ৩২টি ইউপি’র জন্য ৫৬ হাজার ৬শ ৬৮টি অতিদরিদ্র,অসহায় ও দুস্থ:পরিবারকে ভিজিএফ সহায়তা প্রদানের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫৬৬ দশমিক ৬৮ মে:টন চাল ।
এরমধ্যে ৫ পৌরসভার ২১ হাজার ৫৬৫টি অতিদরিদ্র,অসহায় ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২১৫ দশমিক ৬৫ মে:টন চাল এবং ৫ উপজেলার ৩২ ইউপি’র জন্য ৩৫ হাজার ১০৩ অতিদরিদ্র,অসহায় ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ হয়েছে ৩৫১ দশমিক ৩ মে:টন চাল।আর প্রতি পরিবার চাল পাবে ১০ কেজি করে ।

জেলা ত্রান,পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্র আরও জানিয়েছেন,অতিদরিদ্র,অসহায় ও দুস্থ পরিবার চিহ্নিত করনের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে দেয়া হয়েছে ১২টি শর্ত। যার মধ্যে কমপক্ষে ৪টি শর্ত পুরণ সাপেক্ষে এ ভিজিএফ সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন, জেলা ত্রান,পুনর্বাসনও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর