রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: / ২০০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রীর হাত মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৩ দিন ধরে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তার সঙ্গে একই ঘরে ছিল বলে জানা যায় । ঘটনার পর থেকে সেই অজ্ঞাত ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা ওই ব্যক্তির সঙ্গে নিহতের পরকীয়া স¤পর্ক ছিল এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি।শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। আর পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে গত ৩ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে ছিল। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এদিকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, নিহত শিউলি ও তার মেয়ে ওই বাড়িতে থাকতেন। ৩ দিন ধরে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাড়িতে ছিল। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া স¤পর্ক থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।শিউলীর মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর