শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাঁশখালী মায়ের করা মামলায় ছেলে গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ নিরপেক্ষতা ও সাহসের পরীক্ষায় ভোট কর্মকর্তারা, ১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক আখ্যা ডিসির বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত, গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেফতার নানিয়ারচর সেনা জোন কর্তৃক নানিয়ারচর বাজার কমিটি’র নিকট পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক সম্পর্কের টানাপোড়েনে ফেসবুক হলো প্রতিশোধের হাতিয়ার সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ নির্বাচনী আমেজে সরগরম গাজীপুর, রনির পক্ষে মাঠে শাহিন মিয়া

নীলফামারীর ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নীলফামারী প্রতিনিধি: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ‍‍` এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে ও ডিমলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক ড. এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।এছাড়াও এতে ডিমলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম ও সৈয়দপুর পাট পরিদর্শক মহিবুর রহমান লোহানী উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে ৭৫ জন‌ পাটচাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারি পাটচাষিদের প্রত্যেককেই একটি করে উন্নত মানের পাটের তৈরি ব্যাগ ও সম্মানি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর