শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিক ন্যাড়া করে দুধ দিয়ে গোসল শপথ করলেন আর কোন মেয়েকে বিয়ে করব না

নিজস্ব প্রতিবেদক / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের হাসেম আল ওসামা (২০) নামে এক যুবক টানা চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। কিন্তু হাসেম আল ওসামা বেকার হওয়োয় প্রেমিকা সম্পর্ক বিচ্ছেদ করে অন্যত্র বিয়ে করেন। এ কারনে যুবক হাসেম আল ওসামা রাগে-ক্ষোভে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোন মেয়েকে বিয়ে করবেন না। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। সে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাসেম আল ওসামা জানান, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মো. নুরুল আমিনের মেয়ে মোছা. নুপুর খাতুন (১৭)’র সাথে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দুজনে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। মেয়েটি তাকে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকে তাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে বলে শপথও করেছিল। কিন্তু বেকার বলে কয়েকদিন আগে মেয়েটি প্রেমের সম্পর্কের বিচ্ছেদ করে এবং অন্যজন ছেলেকে বিয়ে করে।

তিনি বলেন, ভাবছিলাম আত্মহত্যা করব। পরে পরিবারের কথা ভেবে আত্মহত্যা না করেনি। তাই প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে চার বছর ধরে চুল-দাড়ি না কাটা চুল দাঁড়ি কেটে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করলাম। এমনকি শপথও করলাম জীবনে আর কোন মেয়ের সাথে সম্পর্কে জড়াবো না এবং কোন মেয়েকে বিয়ে করব না।
শ্রীকৃঞ্চপুর গ্রামের ফিরোজ হোসেন জানান, হাসেম আল ওসামা একটি মেয়ের সাথে প্রেম করেন। পরে সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি দীর্ঘ দিন চুল, দাড়ি কেটে ও দুধ দিয়ে গোসল করেছেন।

তাড়াশ ইউনিয়ন পরিষদ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষèুণ হন হয়ে যুবক একান্ড ঘটিয়েছেন। রাগে-ক্ষোভে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন। এ সময় তার পাশে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর