বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউরোসার্জনস সম্পাদক হলেন ডা. শফিকুল

রফিক মোল্লা / ৪৯৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪


বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।

শনিবার (১৩ জুলাই) বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের লেকচারার হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ২৫০ জন নিউরোসার্জন উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন।

এদিকে ডা. শফিকুল ইসলাম চিকিৎসা সেবাদানকারী এ সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার খবর তার গ্রামের বাড়ি রুপসী সহ সিরাজগঞ্জ জেলা জুড়ে ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোষ্ট করেছেন বহু শুভাকাঙ্খী।

এনায়েতপুর প্রেসক্লাবের সাংবাদিক, ব্যবসায়ী, সেচ্ছাসেবী সংগঠন, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুধি জনেরা শুভেচ্ছা -ভালবাসা জানিয়েছেন।

এছাড়াও সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন অধ্যাপক ডা. মো. শফিউল আলম।

ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান। জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মনসুর আহম্মেদ, সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. রকিবুল ইসলাম, প্রেস এন্ড পাবলিকেশন ডা: আহসান মোহাম্মদ হাফিজ।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. রাজিউল হক, অধ্যাপক ডা. মইনুল হক সরকার, অধ্যাপক ডা. সৌমিত্র সরকার, ডা. মো. রবিউল করিম ও অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর