রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

সিরাজগঞ্জে দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের সাথে দফায় দফায় পুলিশের ধাওয়া পালটা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা কোটা আন্দোলনকারীরা শহরের ইসলামিয়া কলেজ মাঠ ও আশপাশের রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কোটা আন্দোলনকারীরা ইসলামিয়া কলেজ মাঠে সমবেত হতে থাকে। পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সন্ধ্যায় আবারও ইসলামিয়া কলেজ এলাকায় পুলিশ ও আন্দোলন কারীদের মাঝে আবারও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত শহরের ইবি রোডে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে।


অন্যদিকে গতকালের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর