শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী

সলঙ্গায় ওয়ার্ড আওয়ামীলীগের নেতার বসতবাড়ী ভাংচুর-লুটপাট

তাড়াশ টাইমস / ৪৭৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

এম.এস.এস সায়েম:
সিরাজগঞ্জের সলঙ্গায় ইউনিয়নের মালতিনগরে শতাধিক দুস্কৃতিকারীরা ধুবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন আমিনুল ইসলাম হুদার বাড়ীতে হামলা ও লুটপাট করেছে। এ দুর্বত্তরা বাড়ী থেকে দুটি পিকআপ, দুটি ১৫০ সিসি মোটরসাইকেল, প্রায় দশ লক্ষ টাকার আসবাব পত্র ভাংচুর করেছে। এ ছাড়াও ১০ লক্ষ টাকার স্বর্নালংকার ও নগদ ৭ লক্ষ ১৮ হাজার টাকা ও তিনটি একাউন্টের চেক বইসহ প্রায় ৭০ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। এসময় হামলাকারীদের আঘাতে আরিফুল ইসলামের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও ৮ বছর বয়সী শিশুও আহত হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ বিএনপি নেতা শরিফুল ইসলামের নেতৃত্বে দুস্কৃতিকারীরা এ হামলার ঘটনা ঘটেছে।

 

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জানান, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে-এটা জানি। এছাড়াও আরো কয়েক স্থানে এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনাগুলোর সাথে আমি নিজে জড়িত নই। দলের কড়া নির্দেশ রয়েছে যারা এমন কর্মকান্ড ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য বিএনপির পক্ষ থেকে এ সকল দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বৈঠক করছি। আর যাতে এমন হামলা-ভাংচুরের ঘটনা না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর