সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

সলঙ্গায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও জায়গা দখল

নিজস্ব প্রতিবেদক / ২২০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪


সিরাজগঞ্জের সলঙ্গায় পুর্বশত্রুতার জেরে সলঙ্গা বাজারের কদমতলায় আলহাজ্ব আলাউদ্দিন সরকার নামে এক ব্যক্তির বসতবাড়ীঘর, দোকানপাট ভাংচুর, লুটপাট ও জায়গা দখলের অভিযোগ ওঠেছে। অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান ওরফে মতুব্বর ও তোতা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী আলহাজ্ব আলাউদ্দিন সরকার জানান, সলঙ্গা বাজারের (ভরমোহনী মধ্যপাড়া) মৃত ওসমান গনির ছেলে মতিয়ার রহমান ওরফে মতুব্বর ও তোতা মিয়ার সাথে তাদের জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এরই জের ধরে সরকার পতনের সুযোগ নিয়ে গত মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত মতিয়ার ও তোতার নেতৃত্বে প্রায় ২০/২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে ও দোকানপাট হামলা চালায়। তিনি আরো জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেনা সদস্যরা ভাংচুর ও জায়গা দখলে নিষেধ করলেও সেনাবাহিনী চলে যাবার পর আবারো হামলা চালিয়ে আসবাবপত্র, ইট, খুটিসহ ঘরের দরজা, জানালা ও টিনসহ সবকিছু লুট করে নিয়ে যাবার পর শুন্য ১০ শতাংশ ভিটা দখল করে রেখেছে। এমনকি ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়া হচ্ছে।

তবে এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ও মতিয়ারের সাথে যোগাযোগ করলে মুঠোফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর