সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

আন্দোলনে চোখ হারিয়েছেন সিরাজগঞ্জের এইচএসসি শিক্ষার্থী জুবায়ের

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪


বৈষষ্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে চলাকালে পুলিশের ছরা বুলেটে এক চোখ হারিয়েছে সিরাজগঞ্জর কামারখন্দ উপজেলার সরকারি হাজি কোরপ আলি মেমোরিয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থী জুবায়ের হাসান জিহাদ। গত ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের র‌্যালী বের হলে রেলগেট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া গুলি তার বাম চোখে লাগে। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার শহরের ডাঃ এম এ মতিন চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয় এবং দুটি অপারেশন করা হয়। জুবায়ের হাসান জিহাদ কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

জুবায়েরের মা হাসি বেগম জানান, জুবায়েরের এক চোখে কিছু দেখতে পাচ্ছে না। গুলি এখনও ভেতরে রয়ে গেছে। ডাক্তার বলেছে আরও ৩টি অপারেশন করলে ভাল হতে পারে। কিন্তু সেই চিকিৎসার জন্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগবে। কিন্তু আমি এতো টাকা আমি কোথায় পাবো ? আমার স্বামী মারা গেছে প্রায় ১৫-১৬ বছর। আমি সুতার কাজ করে সংসার চালাই। কেউ যদি আমাদের সহযোগিতা করে তাহলে হয়তো আমার ছেলে আবার দেখতে পাবে ।

এ বিষয়ে জুবায়ের জানান, আমি আমার চোখ দিয়ে দেশের বিজয় আনতে পেরেছি। এখন আমার শুধু আমার একটাই চাওয়া আমার এই চোখ দিয়ে যেন আমার স্বাধীন দেশকে স্বাধীন ভাবে দেখতে পারি ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা জানান, কামারখন্দে একটা ছেলে আহত হয়েছে আমি শুনেছি । উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সহযোগিতা করার ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর