বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে ছাত্রদল -যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪


অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহরের হোসেনপুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ বিক্ষোভ সমাবেশ করে।

এসময় জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচারিনী হাসিনাকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করেছে। সেই হাসিনাকে পুনর্বাসন করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পায়তারা করছে। যদি তিনি পদত্যাগ না করেন তবে তাকেও আন্দোলন করে পদত্যাগে বাধ্য করা হবে। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর