রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের সাথে অসাদাচরন হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি

নিজস্ব প্রতিবেদক / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্যান্টের চেইন খুলে অসাদাচরনসহ গালিগালাজের দায়ে সিরাজগঞ্জের ২৫০শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আলোচিত তত্বাবধায়ক ডা. রতন কুমার রায়কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত পর বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের গালিগালাজ ও প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে রতন কুমারকে সাময়িক বরখাস্ত না করে শুধু বদলি করার সিদ্ধান্ত নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, গত রবিবার হাসপাতালে এসে কাঙ্খিত সেবা না পেয়ে কয়েকজন সেবা প্রত্যাশী স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী ও রোগীর স্বজনরা সোমবার দুপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. রতন কুমারের কাছে অত্যন্ত ভদ্রভাবে মৌখিক অভিযোগ করেন এবং একই সাথে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্্নতা কার্যক্রম পরিচারনার অনুমতি চান। এতেই তেলেবেগুনে জ্বলে উঠেন রতন কুমার রায়। সহকর্মীদের সামনে অভিযোগকারীদের গালিগালাজ ও অশ্লীল আচরণ করতে থাকেন।

একপর্যায়ে সহকর্মীদের সামনেই নিজের প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের উদ্দেশে হম্বিতম্বি করতে থাকেন। তাঁর অশ্লীল আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরদিন মঙ্গলবার শিক্ষার্থীরা বিষয়টি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করেন।

বদলির বিষয়টি নিশ্চিত করে তত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, উৎপীড়ন কথাবার্তার মাধ্যমে শিক্ষার্থীরা গত দু’দিন থেকে চিকিৎসকদের ঘুম হারাম করে রেখেছেন। এতে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। যে কারনে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ কারনে আমাকে শাস্তিমুলক বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর