বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

উল্লাপাড়া উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুরের অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩০১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে সাবেক এমপি এম আকবর আলীর লোকজনের বিরুদ্ধে। রবিবার বিকেলে উল্লাপাড়া সমবায় মার্কেটে ভাড়া নেওয়া উপজেলা বিএনপির কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাংচুর করা হয় এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করা হয় বলে অভিযোগ উঠেছে সাবেক এমপি এম আকবর আলীর কর্মীদের বিরুদ্ধে। উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন এ বিষয়ে জেলা বিএনপির কাছে মৌখিকভাবে অভিযোগ করেছে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত ভাবে ব্যবস্থা নিতে জানিয়েছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন অভিযোগ করেন সাবেক এমপি এম আকবর আলী ২০০৯ সালে ইলেকশনে জামানত হারানো জনবিচ্ছিন্ন একটি লোক। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের বাইরে থেকে কিছু আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এবং কিছু ভাড়া করা সন্ত্রাসী দিয়ে উল্লাপাড়া দলের সুবিধা নেয়ার জন্য এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।পার্টি অফিস ভাঙচুর সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে
। তিনি আরো অভিযোগ করেন ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিল না, এখন ভালো সময় দেখে সুবিধা নেয়ার জন্য উল্লাপাড়া দুষ্কৃতিকারীদের নিয়ে উল্লাপাড়া পার্টি অফিসে ভাঙচুর করে দলের ভাবমূর্তি নষ্ট করছে।

এ বিষয়ে সাবেক এমপি এম আকবর আলী জানান উল্লাপাড়ায় বিএনপির কোন দলীয় অফিস নেই। সমবায়ের জায়গা দখল করে আজাদ হোসেন দলীয় অফিস করেছে বিএনপির নামে। অফিস ভাংচুর প্রসঙ্গে বললে এম আকবর আলী বিষয়টি এড়িয়ে যায়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন উপজেলা বিএনপি থেকে তাদের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী কে জানানো হয়েছে,সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম জানান ঘটনাস্থলে তিনি সহ সেনাবাহিনী পরিদর্শন করেছে, উভয় পক্ষ কে শাস্ত থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর