বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

নাটোরে ছাত্র-জনতার নেসকো অফিস ঘেরাও

নাটোর প্রতিনিধি / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নানা অনিয়ম হয়রানির অভিযোগে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলসহ ৭ দফা দাবিতে নাটোরে বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি নেসকোর নির্বাহীপ্রকৌশলীর দপ্তর ঘেরাও করেছে ছাত্র-জনতা। পরে সেনাবাহিনীর আশ্বাসে ছাত্র-জনতা ঘটনাস্থল ছেড়ে যায়।
মঙ্গলবার(২০ আগষ্ট) বেলা ১১ টায় শহরের আলাইপুর এলাকায় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে ছাত্র-জনতার এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপী চলে এ কর্মসূচি।

এর আগে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই কর্মসূচির ঘোষণা দেন। এতে সাড়া দিয়ে আজ সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার বিদ্যুৎ গ্রাহক ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে শহরের আলাইপুর এলাকার উত্তরাঞ্চল বিদ্যুৎ বিতরণী সংস্থা নেসকো’র প্রকৌশলীর দপ্তরের সামনে। এসময় নিবাহী প্রকৌশলী দপ্তরের প্রধান ফটক ঘেরাও করে রাখে শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

রফিকুল ইসলাম নামে এক গ্রাহক বলেন, আমরা এ ডিজিটাল মিটার চাই না। এ মিটারের মাধ্যমে মানুষকে নিঃস্ব বানানো হচ্ছে। ৫০০ টাকা মিটারে তুললে সাথে সাথে ১৫০ টাকা কেটে নেয়। সেজন্য আমরা এ মিটার বাতিল চাই এবং পূর্বের মিটার আমাদের ফিরিয়ে দেওয়া হোক।

শিক্ষার্থী আল-আমিন বলেন , ডিজিটাল মিটারের নামে কৌশলে জনগণের টাকা মেরে দিচ্ছে নেস্কো। সেইসাথে বিড়ম্বনা তো রয়েছেই মিটারে টাকা তুলতেই যেনো শেষ হয়ে যায়। আমরা জনকল্যাণে ৭ টি দাবি রেখেছি নেস্কোর কাছে। তারা আমাদের আশ্বস্ত করেছে। সেইসাথে সেনাবাহিনীর আশ্বাসে আমরা কর্মসূচি বন্ধ করেছি।

শিক্ষার্থী রিফাদ মাহমুদ বলেন, প্রিপেইড মিটার স্থাপনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ করে গ্রাহকরা নেসকো অফিসে প্রতিবাদ জানান, তবে এতে বিরম্বনা না কমে উল্টো জটিলতা বেড়ে যায় কয়েকগুণ।

সেনাবাহিনী নাটোর সদর ক্যা¤েপর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদাদ জানান, জনগনের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান করা হয়েছে নেসকোকে। তারা ৭ দিন সময় চেয়েছে। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।

নাটোর নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগারওয়াল বলেন, ছাত্ররা প্রিপেইড মিটার বাতিল সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে। এটা যেহেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়, আমরা মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করব, সেজন্য সময়ের প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর