বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁয় ডাক্তার হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪



নওগাঁয় মিথ্যা ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন জুমাতুল এম ইসলাম সৌরভ নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে শহরের কাজীর মোড় তার বাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- নওগাঁ মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার তার ভগ্নিপতি (বড় বোন নুরে ই-আফসানা জেরির স্বামী)। তিনি একজন মুখোশধারী ও ভূমিদস্যু। আমার পৈত্রিক সম্পত্তি অবৈধ ভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিক বার আমাকে হত্যা চেষ্টা করেছেন।


গত কয়েক বছর আগে বাবা মারা গেছে। তারপর তারা স্বামী-স্ত্রী মিলে যোগসাজস করে আমার মাকে কৌশলে তাদের বাসায় নিয়ে রাখেন। নওগাঁ শহরে একাধিক আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাড়া আদায়ের দায়িত্বে ছিলেন আমার মা। কিন্তু মা ভগ্নীপতির বাসায় যাওয়ার পর থেকে ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেয়। গত ২৮ মাসের ভাড়ার হিসেবে প্রায় দেড় কোটি টাকা আমার মায়ের কাছে জমা হয়। আমি টাকা চাইতে গেলে ভগ্নীপতির কু-পরামর্শে এবং তার অসৎ উদ্দেশ্যে মাকে বাদী করে আমার নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়। ওই মামলায় আমাকে ২১ দিন জেল খাটতে হয়েছে। সবশেষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের সুযোগকে কাজে লাগিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়।


তিনি বলেন, তারা আমার জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর নকল করে সম্পত্তি নামজারি করার আবেদন করে। পরে তা জানতে পেরে সেই আবেদনটি বাতিল করি। আমার নামে মাদকসেবী সহ বিভিন্ন জায়গায় মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। ডোপষ্টেট করা হলে সত্যতা পাওয়া যাবে। ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিক বার আমাকে হত্যা চেষ্টাসহ এমন কোন ষড়যন্ত্রনেই তিনি করেনি।


তিনি অভিযোগ করে বলেন- আবু জার গাফ্ফার ডাক্তার পদবী ব্যবহার করে অর্থের বিনিময়ে কিছু ব্যক্তিবর্গ ও প্রশাসন দিয়ে তার মতো করে কাজ করাচ্ছেন এবং প্রতিনিয়ত হয়রানি করে আমার পৈত্রিক সম্পদ দখলের চেষ্টা করছেন। আমি আমার পরিবার নিয়ে প্রাণের সংশয়ে আছি। বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী করছি। এসময় ভুক্তভোগীর ছেলে ও চাচাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে নওগাঁ মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা বানোয়াট ও ভিত্তিহীন। বরং শ্যালক সৌরভ আমার বিরুদ্ধে অন্তত ২৫-২৬ টি মামলা দিয়ে হয়রানি করছে। যার ১০ টি মামলার ডিগ্রী আমার পক্ষে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর