সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

উত্তাল সলঙ্গা! প্রধান শিক্ষকও সহকারী শিক্ষিকার পদত্যাগ দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

দাবী আদায়ে রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১১ টার দিকে প্রতিষ্ঠানের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা । সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।


অনিয়ম ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখেন,শিক্ষার্থী,নাফিজ,রেদোয়ান,সিফাত,মেহেদী হাসান,শাওন আহমেদ,নাফিজ, লাবিব,রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা বলেন, আমরা ৪র্থ দিনের মতো বিক্ষোভ মিছিল করছি। এর আগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছি। বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েছি। লাগাতার কমর্সূচি পালন করে যাচ্ছি তাতেও যখন কাজ হচ্ছে না তার কারনেই আজ আবার বিক্ষোভ মিছিল করছি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এমন কি আমরা আগামীকাল সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দাবী আদায়ের জন্য অনশণ কর্মসূচি দিতে পারি।


এর আগে,গত (২৫ আগষ্ট) রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বিকেলে প্রতিষ্ঠানের (ম্যানেজিং কমিটি) সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাছে শিক্ষক ও শিক্ষার্থীরা ১৪টি অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করে। গত (২৭ আগষ্ট) মঙ্গলবার দুপুরে পদত্যাগের দাবিতে মানববন্ধন করে। গত বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর