শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়তে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আলমগীর আকাশ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোজাম্মেল হক  টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ হোসাইন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত। লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া

সীতাকুণ্ডে ট্রাক চাপায় চালক নিহত

অনলাইন ডেস্ক: / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে মো. ফারুক (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক ঢাকার কেরানীগঞ্জের আলিমুদ্দিনের ছেলে। শুক্রবার এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন চালক ফারুক। হঠাৎ জগটি (গাড়ি তুলে রাখার যন্ত্র) সরে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল হাকিম আজাদ বলেন, সড়কের পাশে ট্রাকের নিচে জগ লাগিয়ে মেরামতের কাজ করছিলেন ফারুক। হঠাৎ করে জগটি পজিশন থেকে সরে গেলে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর