মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

১০ম গ্রেডের দাবিতে কাজিপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্য হ্রাস করে দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণির মর্যাদার এক দফা এক দাবিতে
মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। শনিবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন করেন তাঁরা।যৌক্তিক কর্মসূচির সমর্থন জানিয়ে প্রধান শিক্ষকরাও কর্মসূচিতে যোগ দেন।

প্রাথমিক সহকারি শিক্ষকদেরকে দেয়া ১২তম গ্রেডের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেডের দাবীতে যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে শিক্ষকরা বক্তব্য রাখেন।
সহকারি শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় দাবী আদায়ের পক্ষে বক্তব্য রাখেন মানুষ গড়ার কারিগররা।

বক্তব্যে সহকারি শিক্ষক আজিজুর রহমান রাজু বলেন, ‘যদি যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়ণ করা হতো তাহলে আগেই আমরা দশম গ্রেড পেয়ে যেতাম। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি সরকারি চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে আমাদের দশম গ্রেড দিতে হবে।’

হুমায়ুন কবির বাবু নামের আরেক সহকারি শিক্ষক বলেন, ‘উপ-সহকারি পুলিশ কর্মকর্তা, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, ডিপ্লোমা পাশ করা উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড প্রদান করা হয়েছে। কিন্তু আমরা অনার্স মাস্টার্স পাশ করে শিক্ষকতা করেও ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত। আমরা আমাদের অধিকার আদায়ে এক দফা দাবীতে আজকে মানববন্ধন করছি। আমাদের দশম গ্রেড প্রদান করতে হবে।’

এসময় ১০ গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে যৌক্তিকতা উল্লেখ করে আরও বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক তহমিনা খাতুন, হেদায়েতুল আলম, মিজানুর রহমান হেলাল, লাইলী বেগম প্রমুখ।

উপজেলার ২৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা দাবী আদায়ের বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর