মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

দুর্গাপুরে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর দুর্গাপুরে বৈষম্য দূরীকরনের মাধ্যমে স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন এবং জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে বৈষম্য দূরীকরনের মাধ্যমে স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন এবং জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, জয়নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম, দুর্গাপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার আজিজুল হক, গোপিনাথপুর মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ইয়াছিন আলী মুন্সি, বহরমপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার
সুপারিনটেনডেন্ট মোতাকাব্বের, সুখানদিঘী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আতাউর রহমান, সিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পানানগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমার গোষ্সামী, পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন, নওপাড়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন শেখ, হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, হরিরামপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামসহ উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

মানববন্ধন শেষে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর নিকট স্বারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর