সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নাটোর প্রতিনিধি: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার বিভিন্ন এলাকায় ঘুরাঘুড়ি শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক রাজশাহী পুঠিয়ার ফরিদ উদ্দিনের ছেলে। সে পেশায় একজন কৃষক। প্রতিবেশী ছয় বন্ধুর সাথে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে পাশের পানিতে পরে নিখোঁজ হয় ওই যুবক। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

এদিকে বুধবার ভোর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার পাকা রাস্তার উপর থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার পরনে লাল-বেগুনি পিন্টের মেক্সি পড়া ছিল বলে জানা গেছে। অজ্ঞাত ওই মহিলার নাম ঠিকানা সনাক্তের চেষ্টা চলছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর