বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

ঢল ও বৃষ্টিতে বাড়ছে যমুনার পানি

রিপোর্টারের নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার : হুমায়ুন কবির

উজান থেকে নেমে আসা ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনার নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৩৫ সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই ঘাট এলাকায় ৫১ সেন্টিমিটার বেড়েছে। পানি বাড়ার কারণে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

আজ রোববার সকালে কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬৪ মিটার। ২৪ ঘণ্টায় ৫১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ১৬ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। একই সময় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯০ মিটার। ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দু-তিন দিন যমুনার পানি বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রম হওয়ার সম্ভাবনা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর