রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

দূর্গাপূজা ঘিরে উস্কানি থাকলেও প্রস্তুত আছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

দূর্গাপূজা ঘিরে উস্কানি থাকলেও যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‍্যাব বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। বোম্ব ডিসপোজ্যাল ইউনিট এবং গোয়েন্দা শাখা কাজ করবে। এছাড়া, পুজা ঘিরে যে কোন ধরণের গুজব ঠেকাতে র‍্যাবের সাইবার পেট্রোলিং জারি রয়েছে।

বুধবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে, ছাত্র আন্দোলনের সময় গুলি বর্ষণকারী, হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মুনিম ফেরদৌস জানান, র‍্যাবের সদস্যরা ছাত্র-জনতার উপর গুলি চালায় নাই। অনেক বাহিনীর অনেকে পালিয়ে গেলেও, র‍্যাবের কেউ পালায়নি। হেলিকপ্টার থেকে কেবল টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে। ১১৭০ জনকে র‍্যাব গ্রেফতার করেছে।

প্রতিদিনই কিছু না কিছু উন্নতি আছে। এলিট ফোর্সের ক্যাম্পগুলোতে জনবল সংকট রয়েছে। র‍্যাবের যে মূল ম্যান্ডেট, সে অনুযায়ী কাজ চলমান আছে। আশুলিয়া, বাইপাইল এলাকা, যেখানে কিছুটা অস্থিরতা রয়েছে, সেখানে র‍্যাব কাজ করছে।

সাগর-রুনি হত্যা মামলা থেকে র‍্যাবকে সরিয়ে দেয়া হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন, উচ্চ আদালতের আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি টাস্ক ফোর্স গঠণ করা হয়েছে। তদন্তকে বেগবান করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

পাশাপাশি তদন্ত প্রতিবেদন অসংখ্যবার পেছানোর বিষয়ে তিনি বলেন, তদন্ত করার জন্য আরও অভিজ্ঞদের নিয়োগ করা হয়েছে।

পাশের দেশে সাবেক সরকারের অনেক মন্ত্রী, এমপি, নেতাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, র‍্যাবের কোন গাফিলতি নেই। র‍্যাবও একটি গণমাধ্যমের প্রতিবেদন দেখেই এই বিষয়ে জানতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর