শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

চট্টগ্রাম মহানগরে র‍্যাব-৭ এর অভিযানে একটি অবৈধ অস্ত্র ১৬ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার ১

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন একটি বহুতল ভবনের মেইন গেটে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক ৭:৪৫ মিনিটের দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নাজিম উদ্দিন (৪৭), পিতা- মৃত জাহিদুল হক, সাং- শাহনগর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামির দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের পিছনে কোমর হতে আসামির নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি বিদেশি আগ্নেয়াস্ত্র (পিস্তল) এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, সে উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ করে বহন করছিল।

 

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর