শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

নাটোরের সিংড়ায় এক বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক : / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় এনামুল হক নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার উপশহরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী এনামুল হক জানায়, গরমের কারণে দরজা খুলেই তারা ঘরে ছিলেন। গভীর রাতে সুকৌশলে ৫ জন দুর্বৃত্ত তাদের শয়ন ঘরে প্রবেশ করে। পরে স্ত্রী ও বাচ্চাসহ তাকে দেশীয় অস্ত্র ও ছুরি ধরে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা ওয়ারড্রোপের তালা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে। পরে তার স্ত্রীর মুখ বেধে ও তার হাত পা বেঁধে ফেলে রেখে চলে যায় ডাকাতরা। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে তিনি থানায় একটি অভিযোগ দেবেন বলে জানান।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, ডাকাতির ঘটনাটি তার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর