শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

তাড়াশ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার সেলিম জাহাঙ্গীর 

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ  / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জ জেলার  অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান তাড়াশ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জিকেএস ফাউন্ডেশনে  চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সেলিম জাহাঙ্গীরকে সভাপতি মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আফসার আলীকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।

জানাগেছে- গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগঞ্জ জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান তাড়াশ  ডিগ্রী কলেজের  অধ্যক্ষ  মনিরুজ্জামান মনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সভাপতি করে দেয়ার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুসারে  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের সভাপতি নির্বাচিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর