শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

আমতলীতে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে
আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার সকাল ১০টায় ৫৩তম
জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও
সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের
সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। আমতলী উপজেলা প্রশাসন ও সমবায়
বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।

জাতীয় সমবায় দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা
পরিষদের সামনে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে এক
বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সমবায় কর্মকর্তা মো.
আজদুর রহমানের সভাপেিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ মো. ইছা, আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন
সেরনিয়াবাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সমকাল আমতলী
উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, কালের কন্ঠের আমতলী
উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ ও পদ্মা সঞ্চয় ও ঋণদান
সমবায় সমিতির সভাপতি মো. মহবুব হোসেন প্রমুখ।

সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান ঘটখালী সোনালী বহুমুখী সমবায়
সমিতি, জনসেবা ও ঋণদান সমবায় সমিতি, পদ্মা সঞ্চয় ও ঋণদান
সমবায় সমিতির, নাগরিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চন্দ্রা
জলমহাল মৎস্যচাষ সমবায় সমিতি,দক্ষিণ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায়
সমিতি ও রুপক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: নামে
৭টি প্রতিষ্ঠানকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর