রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

রিপোর্টারের নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোঃ বশির আহাম্মেদ বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫ টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কলসকাঠী বিএম একাডেমি প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন হাওলাদারের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক সিকদার,
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।

স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান আলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল সিকদার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বরিশাল বিভাগে বিএনপির রাজনীতিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান ছিলেন একজন নিবেদিত প্রাণ। বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, রক্তের বিনিময়ে জীবন দিয়েছেন তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই বীরের বেশে দেশে ফিরে আসবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর