বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

বাকেরগঞ্জে গভীর রাতে অভিযান ৫ জন আটক ৫ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মোঃ বশির আহাম্মেদ বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে পান্ডব ও কারখানা নদীতে অবৈধ মাটিকাটা বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল ২৭ আগস্ট (বুধবার) রাত১২ টার পারে  এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড তন্ময় হালদার।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ৫ জনকে হাতেনাতে  আটক করা হয়। পরে মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইন, ২০১০(ক)ধারা অনুযায়ী তাদের মোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম  কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার  জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযানের সহায়তা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ  বলেন, নদীর প্রকৃতি রক্ষায় এই ধরনের অবৈধ মাটিকাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এ-ই  উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর