বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া

বাকেরগঞ্জে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে

রিপোর্টারের নাম / ২৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে সোস্যাল মিডিয়ায় মিথ্যে অপপ্রচারের প্রতিবাদ করায় সরোয়ার সরদার (৩৩) নামে  একজনকে কুপিয়ে আহত করেছে ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদকের ছেলে মেহেদী সহ ৩ জন। ঘটনাটি ঘটেছে বুধবার  (১৫ অক্টোবর) সন্ধ্যা সারে ৬ টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজার এলাকায়। গুরুতর আহত সরোয়ারকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সরোয়ার নিয়ামতি ইউনিয়নের রূপারজোর গ্রামের সোবাহান সরদারের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রত্যাশি।

আহত সূত্রে জানা যায়,  চলতি বছরের ১মার্চ মুরগী চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হয় মহেষপুর এলাকার শহিদ হাওলাদারের ছেলে ইসমাঈল (২০), এসময় সরোয়ার সহ স্থানীয় লোকজন সেই ইসমাঈল এর স্বীকারোক্তির ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে। পরবর্তীতে ইসমাঈল ও তার সহযোগিরা এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সরোয়ারের বিরুদ্ধে ফেইসবুকে বিভিন্ন আইডি দিয়ে অপপ্রচার চালাতে থাকে। বুধবার  সন্ধ্যায় সরোয়ার সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের ব্যাপারে জানতে চাইলে ছালাম মোল্লার ছেলে মেহেদী, শহিদ হাওলাদারের ছেলে ইসমাঈল ও  তুহিন সহ কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায়।  এসময় নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ছালাম মোল্লার ছেলে মেহেদী রামদা দিয়ে সরোয়ারের মাথায় কোপ দিলে সরোয়ার মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন গুরুতর আহত সরোয়ারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, উপজেলার নিয়ামতি ইউনিয়নে সরোয়ার নামের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাকে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় সরোয়ারের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর