বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

★বদলগাছীতে দিগন্তজুড়ে সরিষা ক্ষেত, মৌমাছির গুঞ্জনে মধু বিপ্লবের সম্ভাবনা !

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রিপোর্ট: বুলবুল আহমেদ বুলু,
বদলগাছী প্রতিনিধি ।

★★ বদলগাছীতে সরিষা ক্ষেতে মৌ চাষ-চলছে মধু সংগ্রহের প্রস্তুতি ব্যস্ত কৃষক!!

নওগাঁর বদলগাছী উপজেলার দিগন্তজুড়ে এখন হলুদ সরিষার ক্ষেত। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই ঝলমল করছে বিস্তীর্ণ মাঠ। এই সরিষা এখন শুধু তেল উৎপাদনের ফসল নয়, হয়ে উঠেছে মধু চাষের নতুন সম্ভাবনার উৎস।
সরিষার ফুলের টানে হাজারো মৌমাছি ভিড় করছে এসব ক্ষেতে। সেই সুযোগ কাজে লাগিয়ে কৃষকেরা সরিষা ক্ষেতে স্থাপন করেছেন মৌ বক্স। এতে একদিকে সরিষার পরাগায়ন ভালো হচ্ছে, অন্যদিকে উৎপাদিত হচ্ছে মানসম্মত ও সুগন্ধি মধু।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বদলগাছীতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭৬০ হেক্টর জমি। কিন্তু কৃষকদের আগ্রহ ও অনুকূল আবহাওয়ার কারণে তা ছাড়িয়ে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।
সরিষা চাষ বাড়ার সঙ্গে সঙ্গে মধু চাষেও আগ্রহ বেড়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫ থেকে ২০ জন মৌচাষী সরিষা ক্ষেতে মৌ বক্স স্থাপন করেছেন। এতে স্বল্প খরচে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা।
বিলাশবাড়ী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৌচাষী আব্দুর রউফ বলেন, “সরিষা ফুল থাকলে মৌমাছি ভালো থাকে। এতে মধু ও সরিষা—দুটোতেই ভালো ফলন হয়।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবছর সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরিষা ও মধুর এই সমন্বয় কৃষকের আয় বাড়াচ্ছে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করছে।
মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেত যেন ফিরিয়ে এনেছে প্রাণের স্পন্দন। বদলগাছীতে সরিষা ও মধুর এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে তৈরি করছে নতুন সম্ভাবনা।

রিপোর্ট:
বুলবুল আহমেদ বুলু,
বদলগাছী প্রতিনিধি

তাং ১৮-১-২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর