বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, কানেক্ট বাংলাদেশ ইউকে’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর শেরপুরের নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়! জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও উপহার বিতরণ অনুষ্ঠিত বিসিবিতে পদত্যাগের ‘মিছিল’, মধ্যরাতে পদত্যাগ করলেন মঞ্জুর আলম “হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন। যাদুকাটায় পানি বাড়ার সাথে সাথে  অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী।

রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর

তাড়াশ টাইমস / ১৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর

 

স্টাফ রিপোর্টার:

ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংযার আগুন জ্বলছে। ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষে জড়িয়ে মহা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে ইরান ও ফিলিস্তিনের সাথে ইজরাইল ও আমেরিকার সংঘর্ষের কারণে বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষ চরম সংকটকাল অতিক্রম করছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, জালানি সংকট, নারী ও শিশু নির্যাতন এবং মানুষ হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মাত্রা চরম আকার ধারন করেছে। মানুষ মানবতা, মনুষত্ব হারিয়ে হিংস্রতা ও পশুত্বের অতল গহ্বরে নিজজ্জিত হয়ে আছে। মানুষের সার্বভৌমত্ব এবং আলকুরআন বিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার মূল সমস্যা এ কথার উল্লেখ করে তিনি বলেন, আলকুরআন বিরোধী সংবিধান মানুষকে মানুষের সার্বভৌমত্ব ও মানুষের মনগড়া আইনের আনুগত্যের অধীনে বন্দি করে মহান রবের সাথে শিরক ও কুফরে নিমজ্জিত করেছে। তিনি বলেন, কুফর এবং শির্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবের অংশ হিসেবেই বিশ্বব্যাপী মানুষে মানুষে সংঘাত ও সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মাদ সালেহ’র সঞ্চালনায় (৭ এপ্রিল মঙ্গলবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত ও সংঘর্ষের কারণ, এ থেকে উত্তরণের উপায় এবং সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে ‘ইসলাম’ প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার লক্ষ্যে” অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী সমাজের আমীর বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছরে বিভিন্ন সময়ে যারাই ক্ষমতায় এসেছেন তারা সকলেই আল কুরআন বিরোধী মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছে। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কুরআন বিরোধী সংবিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন। তিনি বলেন, দেশে রাজনীতির নামে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের জীবনে নৈরাজ্য চলছে। বাংলাদেশসহ বিশ্বের চলমান সকল সংকট থেকে বাঁচতে হলে গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন করে সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে ‘ইসলাম’ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রের অধীনে জোট, ভোট-নির্বাচন কিংবা সশ্রস্ত্র লড়াই ‘ইসলাম’ প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত এবং রাসূল মুহাম্মাদ (সাঃ) প্রদর্শিত পদ্ধতি নয়। ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদের নিয়ে আমীরের নেতৃত্বে ‘ইসলামী সমাজ’ গঠন আন্দোলন’ই ইসলাম প্রতিষ্ঠার আলকুরআন ও সুন্নাৎসম্মত একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতেই ‘ইসলামী সমাজ’ আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহ্বান জানান।

 

মানববন্ধন শেষে সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে ‘ইসলাম’ প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে- এপ্রিল ও মে ২০২৬ইং ২ মাসব্যাপী শান্তিপূর্ণ ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

(১) দেশব্যাপী টিম ভিত্তিক গণসংযোগ, পথসভা, প্রচারপত্র বিলি ও মিছিল করা হবে।

(২) আগামী ২৫ এপ্রিল ২০২৬ইং, শনিবার বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত, শাহবাগ জাতীয় যাদুঘরের সামনের রাস্তায় “শান্তিপূর্ণ অবস্থান” করা হবে।

(৩) ৫ মে ২০২৬ইং সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় সমাবেশ শেষে ‘ইসলামী সমাজ’ গঠিত বিশেষ টিম সংগঠনের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব প্রদত্ত গুরুত্বপূর্ণ চিঠি প্রথমে রাষ্ট্রপতি বরাবর বঙ্গভবনে, তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতঃপর স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদীয় বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ বরাবর প্রদান করা হবে ইনশাআল্লাহ। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- সংগঠনের ঢাকা বিভাগীয় অঞ্চল-১ এর দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা ও সিলেট বিভাগ এর দায়িত্বশীল জনাব মোঃ নুরুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর