বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাফসানুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

নিউজ রুমঃ / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাফসানুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

 

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম। তিনি এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেন।

রাফসানুল ইসলাম নিখোঁজ বিএনপি নেতা, লাকসাম উপজেলা বিএনপি ও দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু’র একমাত্র পুত্র। উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ নভেম্বর সাইফুল ইসলাম হিরু গুম হওয়ার পর থেকে অদ্যাবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

প্রেস ব্রিফিংয়ে রাফসানুল ইসলাম বলেন, “আমার পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং লাকসাম পৌরবাসীর উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই আমি মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছি। জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তার প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাফসানুল ইসলামের এই ঘোষণা লাকসামের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর