শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

বিয়ে করতে রাজি না হওয়ায় যুবককে অপহরণ করে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নাটোরের লালপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় এমদাদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে অপহরণ করে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।বৃহ¯পতিবার (১৮ এপ্রিল) সকাল ৬টার দিকে লালপুর পুরাতন বাজার এলাকায় এঘটনা ঘটে।

আহত এমদাদুল ইসলাম উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামানান্দপুর গ্রামের মণির (২৭) সঙ্গে পরকিয়া প্রেমের স¤পর্কে জড়িয়ে যান এমদাদুল ইসলাম। গত ৬ মাস আগে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী।

পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে এবার ঈদে বাড়িতে এলে পূর্ব শত্রুতার জেরে বৃহ¯পতিবার সকাল ৬টার দিকে এমদাদুলকে প্রেমিকা মনির নেতৃত্বে তার বাবাসহ ৫/৬ জন মিলে সিএনজিচালিত অটোরিকশাতে উঠিয়ে নেওয়া হয়। এরপর লালপুর পুরাতন বাজারে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমদাদুলকে উন্নতি চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর