সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স)

ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় : মাওলানা রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কিন্ত, আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতারিত হয়েছে।
শনিবার সকাল ৮টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

বক্তব্যের শুরুতেই জমায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই, ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে,ঠিক একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাল্লাহ।

তিনি বলেন, হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেস্টা হয়েছিল। কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান এসময় বানভাসী মানুষের পাশে দাড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

পথ সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, সেক্রেটারি- রাশেদুল ইসলাম শহীদ, সহ-সেক্রেটারি- এড্যভোকেট সদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা: হেদায়েতুল ইসলাম।

এর সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছলে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাটিকুমরুল মোড়ে পথসভা শেষে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠ, দবীরগঞ্জ পথসভায় বক্তব্য রাখেন।

এছাড়া, উপজেলার গয়হাট্টা বাজার, মোহনপুর, বালসাবাড়ী, শাহজাহানপুর পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে জনসভার মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর