সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় ২০ মাস পর ইউপি চেয়ারম্যান কারাগারে

রিপোর্টারের নাম / ৩১৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপন অভিযুক্ত চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


২০২২ সালের ২৮ জুন রাতে বেলাগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যার শিকার হন। গ্রাম্য সালিশকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে বাবলুর বাড়িতে হামলা চালায় একটি দল। এতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন বাবলু। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামি লিটন মিয়া। ওই মামলায় লিটন মিয়া তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় ২০ মাস পর সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালে হওয়া মামলায় লিটন মিয়া সোমবার প্রথমবারের মতো আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে একাধিক আইনজীবী জামিন শুনানি করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এদিকে বেলগাছা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন, এমন আশঙ্কায় চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছিলেন। পরিষদ থেকে মঞ্জুর করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ছুটির আবেদন জমা দিয়েছেন বলে পরিষদ সূত্রে জানা গেছে।

ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর