রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

সারিয়াকান্দিতে নিখোঁজের ৯ দিন পর ফুফাতো ভাইয়ের বাড়ি থেকে শিক্ষার্থীর বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার

তাড়াশ টাইমস / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪


পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া সারিয়াকান্দিতে নাছিম মিয়া (১৪) নামে একজন নিখোঁজ শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। সোমবার রাত ১০ টায় গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের তারই মামাতো ভাইয়ের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে থানার পুলিশ। নাছিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মিয়ার ছেলে এবং সে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারী রবিবার শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। তারপর নাছিমকে আর কোথাও খুঁজে না পেয়ে এ বিষয়ে নাছিমের বাবা ওয়াজেল গত ২৬ ফেব্রুয়ারী সোমবার সারিয়াকান্দি থানায় একটি হারানো ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় গত রবিবার সারিয়াকান্দি থানার পুলিশ বিকাশের দোকান থেকে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় নাছিমকে হত্যা করা হয়েছে। আটক অপহরনকারীর তথ্য অনুযায়ী সোমবার রাত ১০ টার দিকে নাছিমের মামাতো ভাই এনামূলের (১৯) বাড়িতে অভিযান পরিচালনা করে। এনামুল গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। সে সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম শ্রেণির ছাত্র। অভিযান পরিচালনা করে এনামুলের বসত বাড়ির একটি গোয়াল ঘরে মাটি খুঁড়ে হাত পা বাঁধা বস্তাবন্দি অর্ধগলিত নাছিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

জানা গেছে, অপহরনের পর একটি মোবাইল ফোনে নাছিমের বাবার নিকট থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরে নাছিমের বাবা ২০ হাজার টাকা বিকাশে মুক্তিপণ পাঠিয়ে দেয়। মুক্তিপণেন ঐ ২০ হাজার টাকা তুলতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরে অপহরণকারী। অপহরণকারীর নাম ঠিকানা পুলিশ পরে প্রকাশ করবে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার পুলিশ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় একটি ব্রিফিং করা হবে। ব্রিফিংয়ে সবকিছু প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর