মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জে ৯ কোটি টাকার ব্রীজের কাজ সমাপ্তের পূর্বেই পিলারে ফাঁটল

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ৯ কোটি ২৮ লক্ষ টাকায় হুড়াসাগর নদীর উপর দিয়ে চর জোকনালা গ্রামে ব্রীজ নির্মাণ কাজ হচ্ছে আর এ নির্মাণ কাজ শেষ না হতেই পিলারের নিচে ফাঁটল দেখা দিয়েছে। ঘটনা জানাজানি হলে তাৎক্ষনিক এলাকায় হইঁচই পড়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, বৃহস্পতিবার ব্রীজের নিচে পানি কমে যাওয়ার কারণে চারটি পিলারের মধ্যে একটি পিলারের নিচে ফাটল দেখা যায়। নিম্নমানের কাজের কারণে পিলারের নিচ অংশ থেকে চার পাশে ঢালাই প্লাস্টার খুঁলে গিয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান রাতের আধাঁরে মিস্ত্রি দিয়ে সেটা কোনমতে ঢেকে দিতে চেয়েছিল, তখন স্থানীয়রা সেটা বাঁধা প্রদান করে এবং কর্তৃপক্ষের উপস্থিতিতে সেটা সমাধানের দাবী জানায়।

স্থানীয় বাসিন্দা প্রবীর কুমার পোদ্দার জানান, এই ব্রীজের কাজ খুব ধীর গতিতে ৩-৪ বছর হলো করছে যার কারণে জনগন খুব ভোগান্তিতে আছে। ব্রীজটি নির্মানের কারণে লক্ষ লক্ষ মানুষ এটার উপর দিয়ে যাতায়াত করবে। ঠিকাদার প্রতিষ্ঠান ও এলজিইডি অফিসের গাফিলতি এবং নিম্নমানের কাজ করার কারণে কাজ শেষ না হতেই ফাঁটল দেখা দিয়েছে। ব্রীজে ভাড়ী যানবহন যখন চলাচল করবে যেকোন সময় ব্রীজ ভেঙ্গে পড়ে যেতে পারে।

চর জোকনালা গ্রামের আব্দুর রহমান জানান, রাত্রি ১টার দিকে ব্রীজের নিচে মোবাইলের আলো দেখে আমরা চোর মনে করেছিলাম, কয়েকজনকে সাথে নিয়ে এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীর সহায়তায় তাদের আটক করলে ব্রীজের ফাঁটল মেরামত করতে এসেছি জানায়। এই ব্রীজটির কাজ শেষ হলে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ যাতায়াত করবে।

রাতের আধাঁরে কাজ করতে আসা মিস্ত্রি শফিকুল ও স্বাধীন জানান, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের ২০ হাজার টাকা বিনিময়ে রাতে গিয়ে বালু ও সিমেন্ট দিয়ে ফাঁটলের স্থান ভরাট করতে বলে। কাজের সময় বিদ্যুতের লাইন বন্ধ ছিল তারপরও স্থানীয় জনগন আমাদের আটক করে।

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, দূর্নীতি অনিয়ম করে ব্রীজের কাজ হয়েছে। ব্রীজটি নির্মান কাজে এলাকার মানুষের জীবনের ঝুঁকি রয়েছে। সরকারি ভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা প্রয়োজন।

এলজিইডি অফিসের রোকনুজ্জামান জানান, অনেক ধীর গতিতে কাজ চলছিল, পাশাপাশি অনেক দিন কাজ বন্ধ থাকার পরে বর্তমানে কাজ চলমান আছে। ২০২১ সালের প্রথম দিকের কাজ, আমি দায়িত্ব নিয়েছি ২০২৩ সালের শেষের দিকে। আগে যখন কাজ করেছে পানি ছিল, পানির মধ্যে তো আর দেখা যায় নাই। বর্তমানে কাজের সুবিধার্থে দুদিন হলো সেচ এর মাধ্যমে পানি কমালে ফাঁটল চোখে পড়ে। ঠিকাদার প্রতিষ্ঠান বসুন্ধরা ও সাগর জেবি কাজটি করছে।

ঠিকাদার প্রতিষ্ঠান বসুন্ধরা ও সাগর জেবির দায়িত্বে থাকা সাগর জানান, বর্ষা মৌসুমে স্টীলের ফর্মা দিয়ে কাজ করার সময় হানিকম হওয়ার কারণে সমস্যাটি হয়েছে। পরে উপজেলা প্রকৌশলী সহ কর্তৃপক্ষের পরামর্শে সেটা বন্ধ করতে গেলে স্থানীয়রা ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। যার কারণে দিনে কাজ না করে রাতে মিস্ত্রি দিয়ে কাজ করাতে চেয়েছিলাম।

সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম জানান, ব্রীজের কাজের ভিডিও দেখেছি, যে কোন কারণে পানিতে প্লাস্টার কংক্রিট গুলো খুঁলে গেছে। এটার কি সমাধান দেওয়া যায় আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর