সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের কাওয়াকোলার চরাঞ্চলের কাইসা পোড়ানোর ঘটনায় ৯জনকে আসামী করে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জে কাওয়াকোলার চরাঞ্চলের বিস্তীর্ন এলাকার কাশবন কাইসা পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 রবিবার মো. আফছার আলী বাদী হয়ে সিরাজগঞ্জ মোকাম বিজ্ঞ দ্রুত বিচার আদালতে ৯ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন, সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র মোসলিম উদ্দিন, জানপুরের মৃত জাবেরের পুত্র আব্দুল হাই, নতুন ভাঙ্গাবাড়ী মৃত সোহরাব আলীর পুত্র রতন ও রওশন, ক্ষুদ্র কাটাঙ্গা গ্রামের মজনু তালুকদারের পুত্র সোহেল, হালদিয়া গ্রামের মৃত ডেবল সেখের পুত্র মোহাম্মাদ আলী, চন্দ্রকোনা গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র সোহেল, ভুয়াপুর থানার বাসুদেবকোল গ্রামের পিন্তুর পুত্র রুবেল, মৃত রমজান আলীর পুত্র মোঃ পিন্তুসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন।

মামলা সুত্রে জানা যায়, সদর উপজেলার কাওয়াকোলা মহাদেবপুর মৌজার সাড়ে ৭ শত বিঘা চরাঞ্চলের সম্পত্তি জমির মালিকের নিকট হতে পুটিয়াবাড়ী গ্রামের মৃত দানেজ আলীর ছেলে মো. আফছার (৫৩) লিজ গ্রহন করে কাশবন (কাইসা) ও ঘাস চাষ করে মহিষের বাথান মালিকদের নিকট বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। চাষাবাদ করাবস্থায় বাদীর নিকট থেকে ৫০ লাখ টাকা চাদা বাদী করে চন্দ্রকোনা গ্রামের ফজলার রহমানের ছেলে মুসলিম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীরা। চাদার টাকা পরিশোধ না করায় মুসলিম উদ্দিনের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীরা সাড়ে ৭ বিঘা জমির কাশবন আগুনে ভস্মিভূত করাসহ ৫০ বিঘা জমির কাইসা উপড়ে ফেলে। এতে বাদী পক্ষের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতারের জন্য সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর