মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

২০১ গম্বুজ মসজিদে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়ায় অবস্থিত ২০১ গম্বুজ মসজিদে জেলার সর্ববৃহৎ ঈদ উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল দশটায় অনুষ্ঠিত নামাজের ইমামতি করেন, অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতী আবদুল্লাহ আল মামুন। তেলাওয়াত করেন অত্র মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইমরান মাহমুদ।

২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামসহ সারাদেশ থেকে আগত, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ ঈদের নামাজে অংশ নেন।

উল্লেখ্য, ২০১ গম্বুজ মসজিদ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ। যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রাম অবস্থিত। মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সারাদেশ থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর