সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

বৃষ্টির জন্য খানসামায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর গরমে উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার আংগারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন সাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা মো: আনিছুর রহমান। এসময় এই অঞ্চলের বিভিন্ন বয়সের মুসল্লীরা নামাজে অংশ নেন।

ইসতিসকার নামাজে আসা মুসল্লি সামিউল ইসলাম, সেকান্দার আলীসহ ৫-৭ জন মুসল্লি বলেন, সারা দেশের মতো খানসামা উপজেলায় অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

নামাজ পড়ানো ইমাম মাওলানা মো: আনিছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রচন্ড তাপপ্রবাহ, তার ওপর বৃষ্টি নাই। এতে জনজীবন কষ্টে রয়েছে সেই সাথে ফসল নষ্ট হচ্ছে। সকল শ্রেণী-পেশার মানুষের চলাফেরা, ইবাদত বন্দেগি করতেও সমস্যা হচ্ছে। একারণে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন। সেই সাথে ইসলামি বিধিবিধান মেনে চলার বিষয়ে খুতবা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর