সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জে মৃত ব্যক্তির ঘর তৈরি করে দেওয়া মানুষদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪

সিারজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকনা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম। তিনি প্রায় ৩০ বছর ধরে একাধারে কবর খোড়ায় নিয়োজিত আছেন।

তার মতো একই এলাকার ফরিদুল ইসলাম, ফারুক শেখ, আসিরুদ্দিনও দীঘদিন ধরে কবর খুড়ে আসছেন। গ্রামের কেউ মারা গেলে তারা স্বেচ্ছায় গিয়ে কবর খুড়ে দিয়ে আসেন। বিনিময়ে তাদেরকে দিতে হয়না কোন পারিশ্রমিক।
তাই তাদের এ কাজকে আরো উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করেছেন বানিয়াগাঁতী যুব কল্যাণ সংগঠন। সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী, মুনসুমী, সাটিকাবাড়ি, শালুয়াভিটা ও চন্দ্রকনা এই পাঁচটি গ্রামের ২৪জন কবর খননকারীকে এ সংবর্ধনা প্রদান করেন এই সংগঠন।

সংবর্ধনায় প্রতিজন কবর খননকারীকে ১টি পাঞ্জাবি, একটি লুঙ্গি ও একটি গামছা প্রদান করেন।

এসময় স্বেচ্ছায় কবর খোঁড়া কাজে নিয়োজিত ব্যক্তিরা, কবর খুড়তে গিয়ে মাঝে মধ্যে পুরোনো কবর থেকে কঙ্কাল বেরিয়ে আসার বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা আরো বলেন, আমরা স্বেচ্ছায় এ কাজে নিয়োজিত আছি। কবর খোঁড়া সওয়াবের কাজ। উপহার সম্মানের।

শুক্রবার (০৩ মে) সন্ধা ৭টায় বানিয়াগাঁতী যুব কল্যাণ সংগঠন এর আয়োজনে, সংগঠনের পরিচালক মোঃ বনী ইয়ামীন এর পরিচালনায় বানিয়াগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ পাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে লালমনিহাট হাতীবান্ধা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এস. এস মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বেড়া উপজেলা খাদ্য অফিসার মো: কাওসার মানিক, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোহসিন তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইন্সট্রাক্টর মো: আব্দুস সালাম, বিসিএস শিক্ষা ক্যাডার কতুব উদ্দিন, প্রকৌশলী জাহাঙ্গীর আজিজ বাবুল, প্রথম শ্রেনীর ঠিকাদার শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ, হেলাল উদ্দিন, আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের পরিচালক বলেন, গ্রামের মৃত ব্যক্তিদের জন্য করব খুঁড়ে তারা নেক কাজ করছে। তাদেরকে উৎসাহিত করার জন্য উপহার প্রদান করেছি। তারা অত্যন্ত আনন্দিত হয়েছে। এটাই আমার কাছে বড় পাওয়া। সারাদেশের যুব সমাজ যদি এমন মহতি উদ্যোগ গ্রহণ করে তাহলে সামাজিক কার্যক্রমে সাধারণ মানুষ এগিয়ে আসবে।

এ সময় প্রধান অতিথি বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সামাজিক কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে হলে সমাজের এসব মানুষদের সম্মাননা দিয়ে উৎসাহিত করতে হবে। তারা যেন অনুপ্রাণিত হয়। যা সকলের জন্য কল্যাণ বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর