মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

গরমে পেট ঠান্ডা রাখতে আম দিয়ে বানিয়ে নিন এই রেসিপি

অনলাইন ডেস্ক: / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

পাকা হোক বা কাঁচা, আম খেলে গরমে শরীর ও মনে আরাম পাওয়া যায়। কাঁচা আম লবণ ও মরিচ দিয়ে চাট বানিয়ে ডালসহ বিভিন্ন সবজির সঙ্গে পরিবেশন করা হয়। গরমে কাঁচা আমের ডাল সবার প্রিয় খাবার। জেনে নিন অল্প তেলে আম ডালের রেসিপি।

আম-ডাল বানাতে যা লাগবে:

মুসুর ডাল, কাঁচা আম, কাঁচা মরিচ, তেজপাতা, সামান্য জিরাগুঁড়ো, হলুদগুঁড়ো, আস্ত সরিষা, শুকনো মরিচ, অল্প তেল, স্বাদমতো লবণ ও পানি। ডালে পেঁয়াজও দিতে পারেন। ডালের পরিমাণ অনুপাতে আম নিতে হবে। অন্তত ২৫০ গ্রাম মুসুর ডালের সঙ্গে ২টি কাঁচা আম লাগবে। এর সঙ্গে স্বাদ আনতে অন্তত ৪-৫টি কাঁচা মরিচ ও শুকনো মরিচ এবং ১টি পেঁয়াজ কুচি লাগবে।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে কাঁচা আম সরু লম্বা করে কেটে ধুয়ে নিন। তারপর সেগুলোতে লবণ-হলুদ মাখিয়ে গরম পানি হালকা ভাপিয়ে নিন। অন্যদিকে, ডাল ধুয়ে সেদ্ধ করে নিন।

এবার কড়াইয়ে অল্প তেল দিন। তেল গরম হলে সামান্য আস্ত সরিষা, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিন। তারমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন।

পেঁয়াজ হালকা লাল হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল কড়াইয়ে ঢেলে দিন। পরিমাণমতো পানি দেবেন। তারমধ্যে সামান্য লবণ ও আস্ত কাঁচা মরিচ দিন।

ডাল বলক উঠলে তারমধ্যে ভাপানো কাঁচা আমগুলো দিন। এবার হালকা আঁচে কয়েক মিনিট ফোটান। আমগুলো ডালের সঙ্গে মিশে গেলে নামিয়ে নিন। ব্যস, তৈরি আম-ডাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর