রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

উল্লাপাড়ার বড়হর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ মে, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে ৪ কোটি ৫০ লক্ষ ৮৭ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৩ লক্ষ ৬৭ হাজার ৫২৮ টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩১ লক্ষ ০৩ হাজার ৩৯২ টাকা।
২৬ মে রবিবার সকালে বড়হর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম (নান্নু)। সভায় বাজেট উপস্থাপন ও চিত্র তুলে ধরেন ইউপি সচিব স্বপন কুমার সরকার।
বাজেটে মাদকবিরোধী, ক্রীড়া ও সৃংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান সচিব।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যানোর মধ্যে বক্তব্য বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় ধারায় উপজেলা সম্মন্বয়কারী মোছা: সালমা বেগম, স্থানীয় ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন সহ সকল সদস্যগণ। এছাড়াও বাজেট অধিবেশনে ইউনিয়নের সাধারণ নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে বাজেটকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর